শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রকল্প থাকবে না: পরিকল্পনা উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, নতুন যে প্রজেক্টগুলো আসবে সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার বিবেচনা করে দেখতে হবে।

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি।

আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প গ্রহণেও সেসব বিবেচনা করতে হবে। রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না।

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এসব নিয়ে বর্ষীয়ান এই উপদেষ্টা বলেন, এই মুহূর্তে ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবাই নিরুদ্দেশ। এসব প্রতিষ্ঠান চালু করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এগুলোর পরে শিক্ষা মন্ত্রণালয়ে যাবো। আগে বিশ্ববিদ্যালয়গুলো চালু করতে হবে। শিক্ষার সাথে কর্মসংস্থানের পারস্পরিক সম্পর্ক আছে এবং এখানে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।

তিনি বলেন, সারাদেশের প্রশাসনেও একই অবস্থা। বেকারত্ব এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে হবে। ব্যয় কমানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর কৌশল গ্রহণ করতে হবে। এই মুহূর্তে দেশে কর্মসংস্থান বাড়ানো অনেক বেশি জরুরী।

তিনি আরও বলেন, কিছু প্রকল্প বিশৃঙ্খল অবস্থায় আছে। যেসব প্রকল্প এখনো শুরু হয়নি, সেগুলো অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব প্রকল্পের অগ্রাধিকার নেই বা যেসব প্রকল্প থাকা অলাভজনক প্রকল্প সেগুলো চিহ্নিত করে ছাটাই করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রকল্প থাকবে না: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪