শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বিদ্যুৎ-জ্বালানির দ্রুত সরবরাহ কার্যক্রম বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০১:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীন চলমান সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

এতে বলা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) প্রয়োগের কারণে এ খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে এখন থেকে কেউ চাইলেই বিনা টেন্ডারে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে না।

এই অবস্থায় আইনটির অধীনে দেশে চলমান সব নেগোসিয়েশন, প্রকল্প বাছাই/প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, এই আইনের অধীন এরই মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সব কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও তা হতে পারে। এই অবস্থায় উক্ত ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানির দ্রুত সরবরাহ কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ১০:০১:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪