বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি: জামায়াত আমির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১২ আগস্ট) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। দেশের নানা বিষয় নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন,‘ ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে, তা ধর্মীয় নাকি রাজনৈতিক কারণে হয়েছে, সেটি খতিয়ে দেখতে হবে। ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না, রাজনৈতিক কারণেও হয়েছে। বিষয়গুলো নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ’

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো কথা হয়েছে কি না এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এ নিয়ে কথা হয়নি। এখানে দলীয় কথা বলতে আসিনি। তবে কেউ নিষিদ্ধ করলেই আমরা নিষিদ্ধ হয়ে যাই না। তারা ভুল কাজ করেছে, যার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে। ’

ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে বৈঠক শুরু করেছেন।

শুরুতেই বিএনপির সঙ্গে বসেন। এরপর জামায়াতের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ৬টায় যৌথভাবে এবি পার্টি, ইসলামী আান্দোলন ও গণঅধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বসেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি: জামায়াত আমির

আপডেট সময় : ০৮:২৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪