রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আমাদের লক্ষ্য দ্রুত অর্থনীতিকে গতিশীল করা: ড. সালেহ উদ্দিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২১:০১ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৮৪৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন কারণেই দেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করা। কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দিতে চাই না।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার (১০ আগস্ট) সচিবালায়ে সাংবাদিকদের এসব কথা বলেন ড. সালেহ উদ্দিন।

তিনি বলেন, ‘অর্থনীতিতে নানান ধরনের সমস্যা রয়েছে। ব্যাংকের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতি সমস্যা রয়েছে। আরও অনেক অনেক ধরনের জটিলতা আছে। সবক্ষেত্রেই কাজ করতে হবে। ‘

তিনি আরও বলেন, ‘দেশের ক্রান্তিকালে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা নয়- ব্যাংক খোলা, বন্দর চালু করাসহ অন্য সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে। ‘

গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সেনসেটিভ। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। এই বিষয়ে এখনই কিছু বলছি না। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘

অর্থপাচার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই গভর্নর বলেন, তথ্যপ্রমাণের সাপেক্ষে ধীরে ধীরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আমাদের লক্ষ্য দ্রুত অর্থনীতিকে গতিশীল করা: ড. সালেহ উদ্দিন

আপডেট সময় : ০৫:২১:০১ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪