সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

চক্রপূরণে স্পেনের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৮:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

নিজেদের স্বর্ণযুগে স্পেন গড়েছিল এক অনন্য কীর্তি। ইউরো-বিশ্বকাপ-ইউরো; চক্রপূরণ করেছিল প্রথম দল হিসেবে। তারপর পেরিয়ে গেছে এক যুগ। ইউরোপের কোনো দেশ সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি। তবে আলবিসেলেস্তেরা পেরেছে। লিওনেল মেসির দল পেরেছে। ২৮ বছর কোনো শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা তিন বছরের মধ্যে জয় করেছে চতুর্থ শিরোপা। সেই সঙ্গে করেছে চক্রপূরণ।

সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এটি তাদের ষোলোতম কোপা আমেরিকা শিরোপা, যা টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড।

২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে লিওনেল মেসির দল। এবার কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েই ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। সেই সঙ্গে ভাগ বসাল স্পেনের রেকর্ডে।

স্পেন ২০০৮ সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোজারা। এর দুই বছর পর ফের ইউরো চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন-বিশ্বচ্যাম্পিয়ন-মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার চক্রপূরণ করেছিল তারা।

আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ায় এবার মুখোমুখি হচ্ছে এই দুই দলই। গতকাল রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে এবারের লা ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। ২০২১ সালে গত ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

চক্রপূরণে স্পেনের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

আপডেট সময় : ০৭:৪৮:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪