বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে খায়রুল বাসার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ৮৫৯ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে খায়রুল বাসার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। মঙ্গলবার ১৮ জুন দুপুরে উপজেলার পিয়ারাতলা গ্রামের মা-বাবা ইটভাটার পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

খায়রুল বাসার (৫৪) জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খায়রুল বাসার সোমবার বিকেলে বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী পিয়ারাতলা মা-বাবা ইটভাটার পেছলে খায়রুল বাসারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে খায়রুল বাসার মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে খায়রুল বাসার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪