শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়, নিহত বেড়ে ১৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্স:

ভারতের পশ্চিমবঙ্গে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বহু। মালবাহী ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা ট্রেনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা

সোমবার (১৭ জুন) পূর্বাঞ্চলীয় রাজ্যের দার্জিলিং জেলায় ঘটা এ ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দায়িত্বশীলদের ভুলের কারণে ট্রেনের মধ্যে দুঘটনা ঘটে। দেশটিতে প্রতি বছর শতাধিক ট্রেন দুর্ঘটনা রেকর্ড করা হচ্ছে।

দার্জিলিং জেলার সিনিয়র পুলিশ অফিসার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকর্মী এবং ডাক্তারসহ স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়া ট্রেনের ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার কাজও করা হচ্ছে।

উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখপাত্র সব্যসাচী জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন কর্মকর্তা মারা গেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স পোস্টে বলেন, দুর্ঘটনাস্থলে ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। এছাড়া জলপাইগুড়ি ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন।

দেশব্যাপী নেটওয়ার্ক পরিচালনাকারী রেলওয়ে বোর্ডের প্রধান জয়া বর্মা সিনহা সাংবাদিকদের বলেন, মালবাহী ট্রেনের চালক একটি সংকেত উপেক্ষা করে এক্সপ্রেস ট্রেনের পেছনে দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতে প্রতিদিন ১ কোটি ২ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। তাদের জন্য ১৪ হাজার ট্রেন চলাচল করে। দেশটিতে ৬৪ হাজার কিলোমিটার জুড়ে রেলপথ রয়েছে।

গত বছর ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জন মানুষের মৃত্যু হয়। ওই দুর্ঘটনাটি ছিল কয়েক দশকের মধ্যে ভয়াবহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়, নিহত বেড়ে ১৫

আপডেট সময় : ০৯:৫৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪