বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আলমডাঙ্গা ব্যাংকে টাকা তুলে গণনা, হাতিয়ে নিলো প্রতারক চক্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৩:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

আলমডাঙ্গার ব্যাংক থেকে টাকা তুলে গোনার সময় আলো মতি নামের এক মহিলার কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে মহিলার চক্রের সদস্যরা।

আজ রবিবার দুপুরে আলমডাঙ্গার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ কলাপসিবল গেট বন্ধ করে টাকা উদ্ধারের চেষ্টা চালালেও চক্রের সন্ধান করতে পারেননি । এ ঘটনায় ওই মহিলা থানায় জিডি করেছেন।

জানা গেছে,আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের তারিক আজিজের স্ত্রী আলো মতি গতকাল রোববার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গার সোনালী ব্যাংকে আসেন টাকা উত্তোলন করতে। তিনি ৩৫ হাজার টাকা কাউন্টার থেকে উত্তোলন করে পাশে দাঁড়িয়ে গণনা করছিলেন। উত্তোলিত টাকার মধ্যে কয়েকটি নোট ছেড়া দেখে তিনি ৩০ হাজার টাকা ব্যাগে রেখে ছেড়া নোট কাউন্টারে বদল করতে দেন। সুযোগ বুঝে পাশে থাকা কয়েক মহিলা চক্র ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে সটকে পড়ে। ছেড়া টাকা বদল করে আলো মতি দেখেন তার ব্যাগে টাকা নাই।

এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে ব্যাংক কর্তৃপক্ষ কলাপসিবল গেট বন্ধ করে দেন। টাকা উদ্ধারের চেষ্টা করলেও চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে ওই মহিলা তার স্বজনদের নিয়ে আলমডাঙ্গা থানায় জিডি করেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আলমডাঙ্গা ব্যাংকে টাকা তুলে গণনা, হাতিয়ে নিলো প্রতারক চক্র

আপডেট সময় : ০৯:১৩:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪