বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩২:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স :

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার এই ঘোষণা দিয়েছে।

তবে সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া নিয়ে বৃহস্পতিবার কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সৌদিতে জিলহজের চাঁদ দেখা যায়নি। এর কিছুক্ষণ পর দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানায়, সৌদি আরবের আল-হারিকে এক প্রত্যক্ষদর্শী চাঁদ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইনসাইড দ্য হারামাইনের পোস্টে বলা হয়, সৌদির আকাশে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আর ১৫ জুন পবিত্র আরাফাত দিবস।

কিছুক্ষণ পর গালফ নিউজ জানায়, সৌদিতে জিলহজের চাঁদ দেখা গেছে বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপন করা হবে।

সাধারণত সৌদি আরবে ‍উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা শুক্রবার জানা যাবে। হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

আপডেট সময় : ০৯:৩২:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ জুন ২০২৪