বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

হজ পালনে সৌদি পৌঁছালেন ৬৩ হাজার ১৪১ বাংলাদেশি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৮৫৩ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যু হয়েছে মমতাজ বেগম (৬৩) আরও এক বাংলাদেশির। এ নিয়ে দেশের মোট ১১ হজযাত্রীর মৃত্যু হলো।

এদিকে হজ পালনের জন্য এখন পর্যন্ত (৬ জুন রাত ২টা ৫৯) সৌদি পৌঁছেছেন ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী। মোট ১৬২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৯৭৬ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বুধবার (৬ জুন) পর্যন্ত মোট ফ্লাইটের ৭৭ দশমিক ৩ শতাংশ, আর মোট হজযাত্রীর ৭৬ শতাংশ সৌদি আরবে পৌঁছেছেন।

এখন পর্যন্ত দেশের ১১ জন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে সবশেষ মমতাজ বেগমসহ আটজন মক্কায় মারা গেছেন। তিনজন মারা গেছেন মদিনায়।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

হজ পালনে সৌদি পৌঁছালেন ৬৩ হাজার ১৪১ বাংলাদেশি

আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪