বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৮:০২ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মে ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ নরসিংদীর:

নরসিংদীর পলাশে রবিউল ইসলাম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র রেললাইনে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। নিহত রবিউল উপজেলার চরপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনের সামনের টান ঘোড়াশাল এলাকায় রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তারা রেললাইনে রক্তের দাগ দেখতে পান। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
খবর পেয়ে রাতে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত ছাত্রের চাচাতো ভাই শামসুল আলমের ভাষ্য, শুক্রবার বিকেলে রবিউল বাইসাইকেল নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে বাড়ি থেকে ঘুরতে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাতে তারা জানতে পারেন, ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

শামসুল আলম বলেন, খবর পেয়ে রাতেই নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে গিয়ে রবিউলের মরদেহ শনাক্ত করেন তার বাবা সেলিম মিয়া। তার সঙ্গে থাকা বাইসাইকেল খুঁজে পাওয়া যায়নি। শনিবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়ি নিয়ে আসা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ বলেন, ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের মরদেহ উদ্ধারের সময় পরিচয় শনাক্ত করা যায়নি। পরে রাত ১২টার দিকে রেলওয়ে ফাঁড়িতে পৌঁছে তার বাবা-মা রবিউলের মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় : ১১:২৮:০২ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মে ২০২৪