বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনী প্রচারণায় নঈম জোয়ার্দ্দার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মে ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদন:

আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের চকআড়িয়া, গিরিশনগর, বাষট্টি আড়িয়া, ছোটশলুয়া, বলদিয়া মাঠপাড়া, বলদিয়া মাদ্রাসাপাড়া, কাজলাপাড়া, বড়শলুয়া ব্যানাগাড়ি মোড়, বড়শলুয়া ছাফড়াপাড়া ও বড়শলুয়া কলেজপাড়াসহ বিভিন্ন স্থানে ঘোড়া প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি। গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর আবারো আমাদের মাঝে উপজেলা নির্বাচন চলে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য প্রার্থী বাছাই করবেন। কারণ এই নির্বাচন সদর উপজেলাবাসীর গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সদর উপজেলাবাসীর ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষ কতটুকু নাগরিক সেবা পাবে তাও এই নির্বাচনের ওপর নির্ভর করছে। আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নঈম হাসান জোয়ার্দ্দার তার ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘আমি উপজেলা নির্বাচনে জয়ী হলে সদর উপজেলকে স্মার্ট আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে তৈরি করব। সদর উপজেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের নাগরিক সেবা ও সুরক্ষা রক্ষাতে আমি কাজ করব। তাই আগামী ২১ মে উপজেলা নির্বাচনে আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।’
বাষট্টি আড়িয়ায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা শেখ রাসেল, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা মনোয়ার মেম্বার, আসমাউল, সাজু ইসলাম, ইমন, সাজেদুল, আরশাফুল, রুম্মন, সবুজসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনী প্রচারণায় নঈম জোয়ার্দ্দার

আপডেট সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ১২ মে ২০২৪