বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ২০

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২১:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • ৭৭৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ও
শনিবার সকালে শহরের আরাপপুর ও সদর উপজেলার হলিধানী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা
জানায়, রাত থেকে সকাল পর্যন্ত আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়াসহ বিভিন্ন স্থানে
একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে
যায়। এছাড়াও সদর উপজেলার হলিধানী এলাকায় কুকুড়ের কামড়ে বেশ কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া
হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, আমি সকালে
হাটতে বের হই। এই সময় একটি লাল রংয়ের কুকুর এসে কামড়াতে শুরু করে। আমাকে
কামড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শুনি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত
করেছে। একই এলাকার নাজমা খাতুন বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই
কুকুরটি কামড় দিয়ে পালিয়ে যায়। অনেক মানুষকে কামড়িয়েছে। অনেকের কামড়িয়ে
মাংস ছিড়ে নিয়েছে। পরে লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
ঝিনাইদহ
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার জানান, হাসপাতালে
কুকুরের কামড়ে রোগী এসেছিলো। কয়েকজনকে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা
নিয়ে বাড়ি চলে গেছে।
ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ২০

আপডেট সময় : ০৭:২১:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২