বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোবিন্দগঞ্জে ৮০০ বস্তা সার জব্দ, জরিমানা

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৪:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৭৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মজুদকারী ব্যবসায়ী শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ বিষযটি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।

রেজা-ই-মাহমুদ জানান, গোপন খবর পেয়ে রোববার দিনগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নিচ তলায় অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। মজুদ করার অপরাধে শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত সার প্রকৃত দরে কৃষকদের মধ্যে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ৮০০ বস্তা সার জব্দ, জরিমানা

আপডেট সময় : ০৩:০৪:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২