বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর এক বছর পর ঝিনাইদহের আদালতে হাজিরা দিলেন নুর ইসলাম

  • amzad khan
  • আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের নুর ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২০১২ সালের ১৫ জুন। অথচ ২০১৩ সালে আদালতে হাজির হয়ে ছলেনামায় সাক্ষর করেন। এমন এক জালিয়াতির ঘটনা ঘটেছে কোটচাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের নওদাগ্রামে। মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে জমি আত্মসাতের জন্যই এমন জালিয়াতির ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে।

নওদাগ্রামের মৃত তৈইজ উদ্দীনের ছেলে কুরবান আলী অভিযোগ করে বলেন, তার বড় ভাই নুর ইসলাম ২০১২ সালে মারা গেলেও ২০১৩ সালে আদালতে হাজির হয়ে ছলেনামায় সাক্ষর করেন। জমি দখলের জন্য একই গ্রামের আইনদ্দীন নামে এক ব্যাক্তি এই জালিয়াতির আশ্রয় নেয়।

তথ্য নিয়ে জানা গেছে, ভুক্তভুগী কুরবান ও তার পরিবার পৈত্রিক সুত্রে ১৭ শতক জমির মালিক। প্রভাবশালী আইনদ্দীন ও তার ভাইদের নজর পড়ে এই জমির উপর। জাল দলিল করে জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে তারা। জমি দখলে নিতে ২০১৩ সালে প্রতারক আইনদ্দীন আদালতে মামলা দায়ের করে। আদালত জমির প্রকৃত মালিক কোরবান আলীদের নামে নোটিশ জারি করলে সুচতুর আইনদ্দীন আদালতের নোটিশ গায়েব করে দেয়।

আদালতের হাজিরার দিন আইনদ্দীন তার অনুগত লোকদের বিবাদী সাজিয়ে ২০১৩ সালের ১ জুলাই আদালতে হাজির করিয়ে কুরবানের সকল ভাই বোন এমনকি মৃত ভাই নুর ইসলামের জাল স্বাক্ষর করে ছলেনামা করার চেষ্টা করে। কোটচাদপুর পৌরসভার মৃত্যু সনদ অনুযায়ী কোরবানের বড় ভাই নুর ইসলাম ২০১২ সালের ১৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও আইনদ্দীন জালিয়াতি করে ১৩ সালে হাজিরা নামায় সাক্ষর করায়।

কুরবান আলীর প্রশ্ন তুলে বলেন, আমার ভাই ২০১২ সালে মারা গেলে ২০১৩ সালে কিভাবে আদালতে হাজিরা দিলো? বিষয়টি নিয়ে কোটচাঁদপুর মডেল থানার ওসি মোঃ মঈন উদ্দিন আহম্মেদ বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মৃত্যুর এক বছর পর ঝিনাইদহের আদালতে হাজিরা দিলেন নুর ইসলাম

আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২