বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে ঘুমন্ত নেতাকর্মীদের উপর আ’লীগের হামলার অভিযোগ

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৩:২২ অপরাহ্ণ, সোমবার, ২৯ আগস্ট ২০২২
  • ৭৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুমন্ত বিএনপি নেতকর্মীদের উপর হামলার অভিযোগ করেছে বিএনপি। গতকাল (২৮ আগস্ট) রোববারের পৌর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আতংক সৃষ্টির জন্য শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীরা বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ও মারধর করে বলে অভিযোগি করা হয়।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে রাতে ৪নং নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, অনুপমপুর গ্রামে যুবদল নেতা লিটন হোসেন ও ফজলুর রহমানসহ ৭ জন নেতাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এছাড়া রোববার দুপুরের পর থেকেই কালীগঞ্জের দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এদিকে জ¦ালানি তেল, পরিবহণের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে বিএনপির এক সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য রাখেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ঘুমন্ত নেতাকর্মীদের উপর আ’লীগের হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:১৩:২২ অপরাহ্ণ, সোমবার, ২৯ আগস্ট ২০২২