বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহের ডাকবাংলায় বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা, ৬ কর্মী আহত, সদর হাসপাতালে ভর্তি

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
  • ৭৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

জ্বালানী তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পন্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহত’র ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাধুহাটী, মধুহাটী, সাগান্না, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়। বুধবার (২৪ আগস্ট) দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী ডাকবাংলা বাজারে জড়ো হতে থাকে।

বিকালে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আলাউদ্দীনের মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি, জাহিদ জোয়ারদার, সাইফুল ইসলাম, আলাউদ্দীন আল মামুন, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, তুহিন আক্তার লাল ও আলফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যড এম এ মজিদ বলেন, জনতার উর্মি জেগে উঠেছে। ভারত ছাড়া হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পালানোর পথ নেই। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, আয় রোজগার নেই অথচ সরকারের মন্ত্রীরা জনগন নিয়ে তামাশা করে।

তিনি বলেন, পুলিশ বাদে আ’লীগ নেতারা রাস্তায় নেমে দেখুক তাদের জনপ্রিয়তা কত। এদিকে বিএনপির মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ৬ বিএনপি কর্মী আহত হন। আ’লীগের লোকজন লগি বৈঠা নিয়ে হামলা চালালে সদর উপজেলার বাথপুকুর গ্রামের আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আলম, মধুহাটী ইউনিয়নের আবু তৈয়ব, নাসির উদ্দীন ও হলিধানীর আব্দুল হান্নান আহত হন বলে জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আহত নেতাকর্মীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে হামলাকারীরা চলে যায়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের ডাকবাংলায় বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা, ৬ কর্মী আহত, সদর হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২