বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অচেতন অবস্থায় হাসপাতালে বিসিবি পরিচালকের গৃহকর্মী, মৃত ঘোষণা চিকিৎসকের

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:৪৪ পূর্বাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২
  • ৭৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুসের গুলশানের বাসার গৃহকর্মীকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছেন।

গৃহকর্মীর নাম নুরুন নাহার (২৪)। শনিবার সকাল সাতটার দিকে ওই বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান রাতে বলেন, ‘নুরুন নাহারের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

নুরুন নাহারের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের কানুকা খালি এলাকায়। তাঁর বাবার নাম মোতালেব মিয়া। ওসি আবুল হাসান জানান, নুরুন নাহারের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেননি। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

গৃহকর্মীর মৃত্যুর বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় বিসিবি পরিচালক জালাল ইউনুসের সঙ্গে। তিনি বলেন, নুরুন নাহারের পরিবারের সঙ্গে তাঁর ৩০ বছরের পরিচয়। এর আগে তাঁর বোন ও খালা ওই বাসায় কাজ করেছেন। নুরুন নাহারের সঙ্গে ২০১৮ সালে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মাঝেমধ্যে তাঁর (জালাল ইউনুস) বাসায় কাজ করতেন। ৩ আগস্ট তিনি এক মাস কাজ করার কথা বলে বাসায় আসেন।

নুরুন নাহার অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, এ জন্য ওষুধও খাচ্ছিলেন। শুক্রবার রাতে শরীরে ব্যথা করছে বলে না খেয়েই ঘুমাতে যান। শনিবার সকালে তাঁকে নিজ কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

অচেতন অবস্থায় হাসপাতালে বিসিবি পরিচালকের গৃহকর্মী, মৃত ঘোষণা চিকিৎসকের

আপডেট সময় : ১২:৪৮:৪৪ পূর্বাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২