শনিবার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু Logo ইউপি সদস্য থেকে সংসদ সদস্য: নুরুল আমিন Logo গণরায়ের বিজয়ে শুকরিয়া আদায়: যুবদল নেতা জিয়া প্রধানীয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া Logo চাঁদপুরে বিএনপির শক্ত অবস্থান, ৪ আসনে বিজয়; একটিতে স্বতন্ত্র প্রার্থী চমক Logo ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ঝিনাইদহের মহেশপুরে শোক দিবসের অনুষ্ঠান পরিণত হলো ভুরিভোজে, অতিথিরা খেলেন খাসির গোস্ত ইলিশ ও দই

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২
  • ৭৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের মহেশপুরে নোটিশ করে ছুটি দিয়ে স্কুল মাঠে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। এমনকি বিদ্যালয়ে টানানো হয়নি জাতীয় পতাকা। আর এ অনুষ্ঠানের অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার মহেশপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আযোজন করে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।

ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, মহেশপুর থানার ওসি সেলিম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা। শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, শুক্রবার সারাদিন ধরে স্কুলের ভবনের সামনে স্টেজ করা হয়। শনিবার সকাল থেকেই ৪/৫ টা মাইক লাগিয়ে আলোচনা শুরু করে।

স্কুলে শিক্ষকরা এলেও কোন ক্লাস নেওয়া হয়নি। ৭ম শ্রেণির এক ছাত্র বলেন, গত বৃহস্পতিবার ক্লাসে এসে স্যাররা নোটিশ করে বলে দিয়েছেন যে শনিবার স্কুল বন্ধ। আমরা আজ ক্লাস করতে পারিনি। ১০ম শ্রেণির এক ছাত্র বলেন, আগে থেকেই স্কুল ছুটি দিয়েছে। আজ শোক দিবসের অনুষ্ঠান তাই এসেছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হচ্ছে।

তাই বলে স্কুল ছুটি দিয়ে কেন? ওই দিন কি ঘটেছিলো তা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিয়ে এ আলোচনা করে কি লাভ হবে? আলোচনা সভা বিকেলে করলে ভালো হতো। অনুষ্ঠান শেষে শিক্ষক মিলনায়তনে গণভোজের নামে ভুড়িভোজের আয়োজন করা হয়। সভায় আগতদের খিচুড়ি দেওয়া হলেও অতিথিরা ইলিশ মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে গণভোজে অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, আজ আবহাওয়া খারাপের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী কম ছিলো। স্কুল ছুটির কথা তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে আয়োজক শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হককে একাধিকবার কল দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি বিকালে গিয়েছিলাম। ক্লাস হলো কি না আপনি ওই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞাসা করেন।

শোক দিবসের আলোচনায় গিয়ে, খাসির গোস্ত, ইলিশমাছসহ ভুড়িভোজ হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, যারা আয়োজন করেছে তাদের জিজ্ঞাসা করেন। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, স্কুল ছুটি দিয়ে আলোচনা সভা করতে হবে এমন কোন নির্দেশনা নেই। যদি নোটিশ দিয়ে স্কুল বন্ধ করে তাহলে ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

ঝিনাইদহের মহেশপুরে শোক দিবসের অনুষ্ঠান পরিণত হলো ভুরিভোজে, অতিথিরা খেলেন খাসির গোস্ত ইলিশ ও দই

আপডেট সময় : ১২:৩১:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২