বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু, এখনো গ্রামছাড়া কয়েকটি পরিবার

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১০:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
  • ৭৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের মহেশপুরের উজলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। মামলার পর মহেশপুর থানা পুলিশ এ তদন্ত শুরু করে। এদিকে আবারো হামলা ও মারধর আতংকে বাড়িছাড়া কয়েকটি পরিবার।

ভুক্তভোগীরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের বর্তমান মেম্বর মিলন ও সাবেক মেম্বর মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নস্তি জুয়েল ভাটার সামনে দূর্বত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক মেম্বর মন্টু মারাত্বকভাবে জখম হয়।

এ ঘটনায় বর্তমান মেম্বর মিলনকে দোষারোপ করে তাদের বাড়ীঘরে হামলা ও লুটপাট চালানো হয়। বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় রাসেল বাদী হয়ে রানাসহ ৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করে। আদালত মহেশপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলে। আদালতের নির্দেশ মতে এস আই আসাদ এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়া প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ২০০০ সালে এই রানাই ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাই। সাংবাদিকরা মিলন মেম্বরের অনুসারীদের বাড়ীতে হামলা লুটপাটের ছবি তুলতে গেলে এই রানাই তাদেরকে লাঞ্ছিত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি পরিবারের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। কয়েকটি পরিবার গ্রামছাড়া। সঠিক তদন্ত ও সিসি ফুটেজ ধরে প্রকৃত অপরাধীদের আইনের আওতাই আনা হোক এমনটি দাবি দু’পরিবারের। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সেলিম রেজা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করছি। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মহেশপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু, এখনো গ্রামছাড়া কয়েকটি পরিবার

আপডেট সময় : ১২:১০:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২