বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিণাকুন্ডুতে বোনের কাছ থেকে জোর করে জমি লিখে নেয়ার ঘটনা ভাইরাল

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ৭৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা বোন জাহানারা খাতুন (৫৫) কে নছিমনে আনা হয়েছে সাব-রেজিষ্ট্রি অফিসে। দলিল লেখা সম্পন্ন। বাকী আছে টিপসহি নেওয়ার। দলিল লেখকসহ রেজিষ্ট্রি অফিসের লোকজন টিপসহি গ্রহনের জন্য নছিমন গাড়ির কাছে এলেন। অমানবিক ভাবে শারীরিক ভাবে অসুস্থ বোনের টিপসই গ্রহনের সময় চিৎকার চেচামেচি করতে লাগলেন।

কে বা কারা এই অমানবিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত (২৬ জুলাই) মঙ্গলবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে। অভিযোগ উঠেছে জোড়াদহ গ্রামের লোকমান শাহের ছেলে রইচ উদ্দীন তার মুমুর্ষ বোন জাহানারা খাতুনকে জোর পুর্বক ধরে এনে জমি লিখে নেওয়ার চেষ্টা চালায়।

ধলিলে টিপসই নেওয়া মুহুর্তে বোন জাহানারা নছিমন ভ্যনে শুয়ে চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে উপস্থিত এক গনমাধ্যমকর্মী ভিডিও ধারনকালে স্বর্থপর ও লোভী ভাই রউচ উদ্দীন পালিয়ে যান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে অভিযুক্ত ভাই ও দলিল লেখকের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

বৃহস্পতিবার বিকালে হরিণাকুন্ডু উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নওশের আলী বলেন, জোড়াদহ গ্রামের রউচ উদ্দীন এসেছিলেন তার বোন তাকে জমি দান করবে বলে একটি হেবা দলিল (দানপত্র) করার জন্য। সে অনুযায়ী দলিলটি লেখা হয়েছিল। কিন্তু দলিলে টিপসই দেওয়ার সময় যখন তার বোন চিৎকার শুরু করেন, তখন আমরা তাদেরকে ফিরিয়ে দিই।

অভিযুক্ত রইচ উদ্দিন জোর করে দলিলে টিপশই নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার বোন আমাকে ৯ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। সেই কারণে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে আসি। সে মানসিক ভারসাম্যহীন। অফিসে আসার পর তার শরীর বেশি খারাপ হওয়ায় সে চিৎকার করে। পরে রেজিস্ট্রি না করে ফিরে যায়।

সাব-রেজিস্ট্রার মেহেদী আল হাসান বলেন, ঘটনাটি সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি। এমন কিছু করা হলে তা চরম অমানবিক। তিনি বলেন, আমার অফিসে জবরদিস্ত করে দলিল রেজিষ্ট্রির কোনো সুযোগ নেই।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে বোনের কাছ থেকে জোর করে জমি লিখে নেয়ার ঘটনা ভাইরাল

আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ জুলাই ২০২২