বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ভূষিমাল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৫:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৭৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর পিতা সাব্দার বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। জানা গেছে, ভূষিমাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নিজের ব্যবসার প্রায় দেড় লাখ টাকা নিয়ে সোমবার রাতে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রাম থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল।

পথে বালিয়াডাঙ্গা গ্রামে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বালিয়াডাঙ্গা গ্রামের এনামুল কবির বিপ্লবের নেতৃত্বে মহিষাডাঙ্গা গ্রামের করিম ওরফে আছর, আরিফ হোসেন ও বয়রাতলা গ্রামের আলীরাজ তার মোটর সাইকেলের গতিরোধ করে।

সেসময় ছিনতাইকারীরা জাহাঙ্গীরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ব্যবসার প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ভূষিমাল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় : ০২:০৫:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২