বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে টিসিবির পন্য কিনতে প্রচন্ড গরম ও ভীড়ের চাপে প্রবাসির স্ত্রী ষ্ট্রোক করে হাসপাতালে ভর্তি

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৭৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির পন্য কিনতে এসে ঘন্টার ঘন্টা অপেক্ষা করেও পন্য কিনতে পারেনি প্রবাসির স্ত্রী রুমা। অবশেষে প্রচন্ড গরম ও ভীড়ের চাপে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত সাড়ে ৮ টা পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসায় আশংকাজনক অবস্থায় রুমা বেগমকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদিকে ডিলারদের চরম অব্যাবস্থাপনার কারণে ভীড় সামলাতে পুলিশের হিমশিম খেতে হয়।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে কালীগঞ্জ খাদ্য গুদামে টিসিবি পন্য বিক্রয়কালে এই ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিবলী জানায়, বিকালের দিকে রুমাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা দেওয়ার পরও রাত ৮ টা পর্যন্ত জ্ঞান ফিরে না আসায় যশোর রেফার্ড করার প্রক্রিয়া চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালীগঞ্জ খাদ্য গুদাম এলাকায় ৩ জন টিসিবির ডিলার পন্য বিক্রি করছিল। সেখানে প্রচন্ড ভীড়ে কোন শৃংখলা ছিল না। দুপুরের দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী রুমা বেগম পন্য কিনতে আসেন। তিনি বেলা আড়াইটা থেকে ভীড়ের মধ্যে দাড়িয়ে ছিলেন।

কিন্তু বেলা ৫ টা পযন্ত পন্য কিনতে ব্যর্থ হয়ে এক পর্ষায়ে প্রচন্ড গরম ও ভীড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা নাইমুল হাসান জানান, রোববার সকাল থেকে সেতু ট্রেডার্স, সাদিয়া এন্টার প্রাইজ ও সুমি টেডাস নামে ৩ টি টিসিবির ডিলার পন্য বিক্রি শুরু করে। দুপুরের পর ভীড় বাড়তে থাকলে কিছুটা বিশৃঙ্খলা হয়। প্রচন্ড ভীড়ে এক মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, ভীড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে টিসিবির পন্য কিনতে প্রচন্ড গরম ও ভীড়ের চাপে প্রবাসির স্ত্রী ষ্ট্রোক করে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০১:১০:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জুলাই ২০২২