বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

১১ ঘণ্টায় খুলনার করোনা হাসপাতালে ৬ জনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: খুলনায় অস্বাভাবিক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে অদৃশ্য এই ভাইরাসে শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। মঙ্গলবার (০৮ জুন) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন আব্দুল হাই শিকদার (৮০), কাজী সাইদুর রহমান (৭৪), আয়জান বেগম (৭৫), তুষার কান্তি (৫৮), আব্দুল মালেক (৭৫) ও সেলিম জমাদার (৬৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৯৪ জনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, মঙ্গলবার রাতে পিসিআর মেশিনে ২৭৯ নমুনায় ৮১ জনের পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১৯৩ নমুনায় ৩৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটের ২৬ জন, যশোরের ২ জন, পিরোজপুরের ২ জন, গোপালগঞ্জের একজন ও ঝিনাইদহের একজন করোনা পজিটিভ হয়েছেন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের শরণখোলার বানিয়াখালী এলাকার আব্দুল হাই শিকদার (৮০) মৃত্যুবরণ করেন। তিনি সোমবার (০৭ জুন) করোনায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। একইসময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের কাজী সাইদুর রহমান (৭৪) মারা যান। তিনি গতকাল (৭ জুন) হাসপাতালে ভর্তি হন।

এর আগে দুপুর পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাারা যান বাগেরহাটের মোড়েলগঞ্জের কেয়ারবাজার এলাকার সেলিম জমাদার (৬৫)। তিনি ৫ জুন এই হাসপাতালে ভর্তি হন।

এছাড়া দুপুর পৌনে ১টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকার তুষার কান্তি (৫৮) মারা যান। তিনি ৪ জুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আয়জান বেগম (৭৫) নামে আরেক রোগীর মৃত্যু হয়। তিনি খুলনার কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী। ৬ জুন করোনায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এছাড়া সকাল সোয়া ৭টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক (৭৫) নামের এক রোগীর মৃত্যু হয়। ৫ জুন হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ভর্তি আছে ১২৯ জন রোগী। যার মধ্যে ৬৩ জন আছেন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে। এছাড়া আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৯ জন আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

১১ ঘণ্টায় খুলনার করোনা হাসপাতালে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১১:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১