শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

যশোরের বেনাপোলে সীমান্ত থেকে কোটি টাকার চন্দন কাঠ জব্দ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:যশোরের শার্শা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকা মুল্যের ২৬ মণ চন্দন কাঠসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে চন্দন কাঠের এ চালানটি জব্দ করা হয়।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ আসে জরুরি ওষুধ সরবরাহ লেখা একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় চন্দন কাঠ পাচার হচ্ছে।

পরে বিজিবি অভিযান চালিয়ে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ মণ চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।জব্দকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

যশোরের বেনাপোলে সীমান্ত থেকে কোটি টাকার চন্দন কাঠ জব্দ

আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০