বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কুষ্টিয়ায় মিরপুরে ডিবি পুলিশের ২ ভুয়া সদস্য আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুই ভুয়া সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।শনিবার (০৭ নভেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।আটক দু’জন হলেন- কুষ্টিয়ার শহরের পশ্চিম মজমপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মিশুক রহমান (৩৩) ও একই এলাকার শাহিনুর আলমের ছেলে ওরফে আকাশ (২৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরুবাহী একটি গাড়ির লোকজনের কাছে মাস্ক আছে কি-না তা চেক করছিলেন মিশুক ও অভি। সে সময় মাস্ক না থাকার কারণে এক গরু ব্যবসায়ীকে জরিমানা করেন তারা। তখন জরিমানার টাকা গুণে দিতে দেরি হলে তারা গরুর গাড়ির চালকের কাছ থেকে সাত হাজার ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে স্থানীয়দের সহযোগিতা ওই দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়।  মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কুষ্টিয়ায় মিরপুরে ডিবি পুলিশের ২ ভুয়া সদস্য আটক

আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০