বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আদালতের আদেশ অমান্য করায় ঝিনাইদহ মহেশপুর থানার ওসিকে শোকজ

  • আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
আদালতের আদেশ অমান্য করে আইন বর্হিভুত কাজ করায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছে আদালত। বুধবার বিকেলে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক মোঃ ফরিদুজ্জামান এ আদেশ দেন। ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে শ্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুষাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২.৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপুর্ন জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত। সম্প্রতি মামলার বাদী উক্ত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতিবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরী হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিবাদী পক্ষের আইনজীবি আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদাণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

আদালতের আদেশ অমান্য করায় ঝিনাইদহ মহেশপুর থানার ওসিকে শোকজ

আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২০