বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৪:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৯৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার ফকিরপাড়ায় শাহআলম (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

গতকাল শনিবার (২১জুন) সকাল ১০ টার দিকে দামুড়হুদা থানাধীন ফকিরপাড়ার মোড়ের যাত্রী ছাউনির সামনে এই ঘটনা ঘটে ।

আহত শাহআলম ফকিরপাড়ার মৃত মকবুল মোল্লার ছেলে।

আহত শাহআলম অভিযোগ করে বলেন, প্রতিবেশি মইদুল ইসলাম ও তার ছেলে রানা আমার দোকানে বাকিতে বিভিন্ন পন্য নিয়েছেন। বেশ কিছুদিন আগে দোকান হালখাতায় আয়োজন করা হলেও তিনি বকেয়া টাকা পরিশোধ করেননি।

ব্যবসায়ী শাহআলম বলেন, হালখাতার পর আবারো বকেয়া টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে তারা। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আমার নামে মামলা করে। সেই মামলায় আমি একদিন জেলও খেটেছি।

তিনি আরও বলেন, আজ সকালে দোকানের মালামাল ক্রয় করতে বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। ফকিরপাড়ার মোড়ে পৌছালে পূর্বের জের ধরে প্রতিবেশী ময়দুল ইসলাম ও তার ছেলে রানা আমার উপর অতর্কিত হামলা করে এবং ধারাল অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পেলে সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক পরবর্তী চিকিৎসা দেবেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। আগে থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৪:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫