বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া কথিত গ্রেনেড বোমা বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত গ্রেনেড বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ঘোড়ামারা ব্রিজ এলাকায় অত্যান্ত সতকর্তার সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে এ বোমটি নিষ্ক্রিয় করা হয়।

জানা গেছে, গত ২০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক আহসানুর রহমান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী হিজড়াপাড়াস্থ আকুব্বরের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড বোমা সদৃশ বস্তু উদ্ধার করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওই দিনেই একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নম্বর ৭৩৮।

আদালতের নির্দেশে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম উদ্ধারকৃত কথিত গ্রেনেড-বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির প্রমুখ।

এদিকে, বোমটি নিষ্ক্রিয় করার পর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে আপ্যায়ন করেন। একই সঙ্গে তিনি ডিসপোজাল ইউনিটকে সৌজন্য উপহার প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া কথিত গ্রেনেড বোমা বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০