বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গায় ক‌রোনা উপসর্গ নিয়ে এক পু‌লিশ সদস‌্যর মৃত‌্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গায় করােনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি জেলার আলমডাঙ্গা উপ‌জেলার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আজ ( ২৩ আগস্ট রােববার) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন।

আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবীর জানান, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান দীর্ঘদিন থেকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন।

তি‌নি আরও জানান, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানাে হবে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেবে স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, করােনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ সদস্য আব্দুল হান্নানের মর‌দেহ বি‌কে‌লে গ্রামের বাড়ি পাঠানাে হ‌য়ে‌ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় ক‌রোনা উপসর্গ নিয়ে এক পু‌লিশ সদস‌্যর মৃত‌্যু

আপডেট সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০