বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মায়ের মামলায় পাষন্ড বাবা আটক

  • আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৮০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু-গোপাল সরকারকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই নাড়ু-গোপালকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।

আটক নাড়ু-গোপাল সরকার উপজেলার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে। মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, প্রায় ৭/৮ মাস হলো মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় অভিযুক্ত বাবা তার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে বিরক্ত করতো। এ নিয়ে আমার মেয়ে বাবার অত্যাচারে কীটনাশক পান করে আত্মহত্যাও করতে গিয়েছিল একবার।

সে সময়ে লোকলজ্জার ভয়ে কাইকে না জানিয়ে ঘটনাটি নিজেদের মধ্যে চেপে রাখে। সর্বশেষ গত ৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এ সময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন। এ নিয়ে মেয়ের মা ও বাবার সাথে ঝগড়া হয়।

এক পর্যায় কোন উপায় না পেয়ে শনিবার রাতে মেয়ের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করে নাড়- গোপালের নামে। পুলিশ রাতেই তাকে আটক করে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, মেয়েকে যৌন হয়রানি করে আসছিল নাড়ু-গোপাল এমন অভিযোগে মামলা হওয়ার পর শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আসামি এবং ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু আইনের ২২ ধারায় লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মায়ের মামলায় পাষন্ড বাবা আটক

আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০