বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলল নিঃসন্তান দম্পতির ঘরে

  • আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৮০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলেছে। শুক্রবার প্রায় মধ্যরাতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তত্বাবধানে থাকা নবজাতকটি এক অনুষ্ঠানের মাধ্যমে পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক নিঃসন্তান দম্পত্তির নিকট লালন পালনের জন্য হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র অফিস কক্ষে এক জরুরী বৈঠকে শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়।

সভা শেষে উদ্ধার হওয়া নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলল নিঃসন্তান দম্পতির ঘরে

আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০