বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় : ১২:১০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০
  • ৮০১ বার পড়া হয়েছে

সুমন আলী খাঁন, নবীগঞ্জ ॥

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউরা নামক স্থানে গতকাল শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ মতিউর রহমান (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মতিউর উপজেলার মনোয়র আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শেখ মতিউর তার নানার বাড়ি উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রাম থেকে পানিউমদা যাচ্ছিল। পথিমধ্যে মুড়াউরা প্রাইমারী স্কুলের সামনে পৌঁছা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৯৪) এর সাথে একটি মোটর সাইকেল (কুমিল্লা-ল-১১-২৯৫৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত মোটর সাইকেল আরোহী শেখ মতিউরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করলে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ১২:১০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০