বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে কৃষক বাজারে কৃষক কৃষক নেই!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
নিরাপদ সবজি সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য নিশ্চিত করতে কৃষি বিপণণ অধিদপ্তর সারা দেশে ‘কৃষক বাজার’র চালু করে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় গত ২৮ জুলাই উদ্বোধন করা হয় কৃষক বাজার। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বাজারের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করবে জেলা কৃষি বিপণণ অধিদপ্তর। ওই দিন ফিতা কেটে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সেসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তাদের দেওয়া তথ্য মতে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তাদের জমিতে উৎপাদিত সবজি কৃষক বাজারে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করবে। কিন্তু উদ্বোধনের পর থেকে আর একদিনও কৃষক বাজার চালু হয়নি। প্রতি সোম ও মঙ্গলবার বাজার হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টদের দ্বায়িত্বে অবহেলার কারণে বাজারে কৃষক আসছেন না বলে অভিযোগ করেছেন অনেকে। নতুন হাটখোলার বাজারর ঠিকাদার মোকাদ্দেস হোসেন বলেন, ওই দিন উদ্বোধনের পর আর একদিনও বাজার চালু হয়নি। বাজারে কোন কৃষক আসেনি বা বাজার চালুর বিষয়ে কোন কর্মকান্ড চোঁখে পড়েনি। এলাকার সচেতন মহল বলছেন, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান এর দ্বায়িত্বে থাকলেও কার অবহেলার কারণে আলোর মুখ দেখেনি সরকারের মহতি এই উদ্যোগ। ভবিষ্যতে স্থানী অবকাঠানো নির্মাণ করেন কৃষক বাজার চালুর কথা ভাবছে সরকার। কিন্তু ঝিনাইদহে যেন উদ্বোধনেই শেষ হয়েছে বাজারের কার্যক্রম। এ ব্যাপারে জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান ঈদ আর ধান চাষের দোহায় দিয়ে বলেন, ঈদের কারণে বাজারে কৃষক আসায় কিছুটা সমস্যা হয়েছে। এছাড়াও কৃষক এখন চাষ চাষে ব্যস্ত রয়েছে। তাছাড়া সবজির উৎপাদন এখন কম তাই বাজারে কৃষক আসছে না। কয়েকদিনের মধ্যে চালু করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে কৃষক বাজারে কৃষক কৃষক নেই!

আপডেট সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০