বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রভাষক আব্দুল হামিদ করোনা আক্রান্ত ছিলেন : নতুন শনাক্ত ১৫

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক আব্দুল হামিদ করোনা আক্রান্ত ছিলেন। ঈদের আগের দিন শুক্রবার সকালে তিনি নমুনা দেন, সন্ধ্যায় মারা যান। সোমবার তার পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এদিন চুয়াডাঙ্গায় আরও ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের শরীরে। এদিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮। ঈদের পর দুদিনে সুস্থ হয়েছেন আরও ৩০ জন। এদিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৩৪ জন।

চুয়াডাঙ্গা জেলায় নতুন যে ১৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে চুয়াডাঙ্গা সদরেরই ১২ জন। অপর তিন উপজেলায় একজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সদর হাসপাতালের একজন চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পর তার পরিবারের আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গাইদঘাটের একজন, বাগানপাড়ার ১জন, পল্লিবিদ্যুতের হাতিকাকা অফিসের একেজন, বুজরুকগড়গড়ি বনানীপাড়ার ১জন, রেলপাড়ার ১জন। আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার একজন, দামুড়হুদার দর্ষনা কলেজপাাড়ার ১জন ও জীবননগর হাসাদহের একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। হোম বা বাড়িতে চিকিৎসাধীন ২শ৬২ জন। সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক আব্দুল হামিদ বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। ঈদের আগের দিন তিনি নমুনা দেন। ওইদিনই মারা যান। তার করোনা পজিটিভ হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

প্রভাষক আব্দুল হামিদ করোনা আক্রান্ত ছিলেন : নতুন শনাক্ত ১৫

আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০