শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কালীগঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই চলছে লেগুনা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না লেগুনায়। একজন অন্যজনের গা ঘেঁষে বসা, মুখে মাস্ক-ব্যবহার না করার পুরোনো চিত্র দেখা গেছে এই গণপরিবহনে। গতকাল রোববার ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। ঝুঁকিপূর্ণ গণপরিবহনের তালিকায় রয়েছে লেগুনা। তুলনামূলক ছোট আকারের এই গণপরিবহনটির মাত্রাতিরিক্ত গতিতে ছুটে চলা ও অপক্ক চালক দিয়ে গড়ি চালানোর অভিযোগ রয়েছে পরিবহনটির বিরুদ্ধে। টানা ৬৭ দিন বন্ধ থাকার পর সরকারের পক্ষ থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

দীর্ঘ ছুটির পর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সে দূরত্ব মানা হচ্ছে না লেগুনায়। প্রতিটি লেগুনায় চালকের পাশের আসনে দুইজন। পেছনে দিকে দুই পাসে পাঁচজন করে দশ জন, মোট ১২ জন যাত্রী পরিবহন উঠানো হচ্ছে। এতে প্রতি জনের মধ্যে এক ফুট তো দূরের কথা চার আঙ্গুলেরও দূরত্ব থাকছে না। বসছেন মুখোমুখী। ফলে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কিছুই মানা হচ্ছে না। আবার যাত্রীর মধ্যেও অসচেতনায় ঘাটতি নেই। কালীগঞ্জ থেকে বারোবাজার ও ঝিনাইদহ রুটে চলাচলকারী পরিবহনের কয়েকটি লেগুনায় মুখে মাস্ক ছাড়া যাত্রী চলাচল করতে দেখা গেখে। হাতে গোনা দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিদের মুখে নেই।

পরিচয় প্রকাশ না করার শর্তে পরিবহনটির একজন চালক বলেন, ‘আমরাও জানি সামাজিক দূরুত্ব মানা হচ্ছে না। কিন্তু কি করার আছে। লেগুনার বডিই ছয় ফুটের। এর মধ্যে তিন ফুট দূরে দূরে লোক বসায় কি করে? ওই হিসাবে যাত্রী নিতে গেলে এক টিপে চারজনের বেশি যাত্রী নেওয়া যায় না। যাত্রীদের অসাবধানতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা কি যাত্রীদের মাস্ক কিনে দেব? এরা ভয় পায় না, মানে না। সকাল থেকেই দেখছি বহু লোকের মুখে মাস্ক নাই। এইখানে আমাদের কি করার আছে।’ এছাড়া এতদিন লকডাউন চললেও তার মধ্যেই কালীগঞ্জে রুটে চলাচল করেছে লেগুনা। সামাজিক দূরত্ব না মেনে চালকের আসনের পাশে দুইজন। পেছনে আসনে মুখোমুখী যাত্রী নিয়ে চলাচল করছে এই পরিবহনটি। এতে করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কালীগঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই চলছে লেগুনা

আপডেট সময় : ০৭:৩৮:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০