রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

চিত্রা, ভৈরব ও নবগঙ্গাসহ জেলার ১৪টি নদী খনন করা হবে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দামুড়হুদায় চিত্রা নদী ও গোপালখালী খাল পুনঃখননকাজের উদ্বোধনকালে এমপি টগর
নিউজ ডেস্ক:দেশের ৬৪টি জেলায় অভ্যন্তরস্থ ছোট নদী খনন এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় দামুড়হুদা উপজেলার চিত্রা নদী ও গোপালখালী খালের পুনঃখননকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এ কাজের উদ্বোধন করা হয়।
দর্শনা-মুজিবনগর সড়কের গোপালখালী খালের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে ড্রেজার দিয়ে মাটি কেটে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর খননকাজের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দামুড়হুদা উপজেলায় ১৫ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার গোপালখালী খাল এবং চিত্রা নদীর ১৫ ফুট গভীর ও ১৫-৩০ মিটার প্রস্থে খননকাজ শুরু হলো। আগামী ২০২০ সালের ডিসেম্বরে খননকাজ সমাপ্ত হবে বলে জানা গেছে। এ ছাড়া ২ শ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৪২০ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা জেলায় ১৪টি নদীর মধ্যে চিত্রা, ভৈরব ও নবগঙ্গা নদী খনন করা হবে।
সাংসদ হাজি আলী আজগার টগর বলেন, ‘বর্তমান সরকারের তিন মেয়াদে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নদী ও খাল খননের সঙ্গে নদী-খালের দুই পাড়ে বনায়ন করে দেশের জীববৈচিত্র রক্ষায় উদ্যোগ নিয়েছেন। নদী-খাল পুনরুজ্জীবিত করে মৎস্য সম্পদ বৃদ্ধিসহ জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছেন তিনি। নেত্রীর পাশে থেকে আমরা সবাই একটি সমৃদ্ধশালী দেশ গঠনে ভূমিকা রাখব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য দেন মোমিনুল ইসলাম ও আব্দুর রহমান কাবি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

চিত্রা, ভৈরব ও নবগঙ্গাসহ জেলার ১৪টি নদী খনন করা হবে

আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯