রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ঠাকুরপুর দক্ষিণ পাড়ার আব্দুল আজিজের ছেলে মহিদুল ইসলাম (২৫), চুয়াডাঙ্গা পৌর এলাকর ডিজিটাল মোড় দক্ষিণ হাসপাতাল পাড়ার বাবুল হোসেনের ছেলে রকি (৩২) ও সাতগাড়ি নতুন পাড়ার আতিয়ার হোসেনের ছেলে ও এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিমুল হোসেন (১৭)।
জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলযোগে জিরেট থেকে ফিরছিলেন মহিদুল ইসলাম। পথের মধ্যে দর্শনা মদনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর জখম হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকার পান্তার চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পূর্বে মোটরসাইকেলযোগে জাফরপুর এলাকার দিকে ঘুরতে যাচ্ছিলেন রকি ও তাঁর শ্যালক শিমুল। পথের মধ্যে চুয়াডাঙ্গা শহরমুখী একটি মাইক্রো দেখে মোটরসাইকেল রাস্তার ধারের দিকে নিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে তাঁরা ধাক্কা মারে। গাছের সঙ্গে ধাক্কা লাগায় রকির মাথায় গুরুতর আঘাত লাগে ও শিমুলের শরীরের বিভন্ন অংশে কেটে-ছিলে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো, ওয়াহেদ রানা তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন এবং রকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রকির পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯