রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক দগ্ধ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে নারিকেল গাছ থেকে বৈদ্যুতিক তারের ওপর পড়ে এক যুবক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধ যুবক জীবননগরের ওহিদুল ইসলামের ছেলে সজল ইসলাম (২৪)।
জানা যায়, রাজমিস্ত্রী সজল কিছুদিন যাবৎ কাজ না থাকায় গতকাল প্রতিবেশী ডাব ব্যবসায়ী আনারুলের সঙ্গে পাশের গ্রামে ডাব পাড়তে যান। এ সময় একটি নারিকেল গাছে উঠে ডাব পাড়ার সময় রশি ফসকে নিচে থাকা উচ্চক্ষমতা-সম্পন্ন বৈদ্যুতিক তারের ওপর পড়ে দগ্ধ এবং গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। পরে হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন তাঁকে চিকিৎসা প্রদান করেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, বিদ্যুতস্পৃষ্ট ও অনেক ওপর থেকে পড়ে যাওয়ায় তাঁর দুই হাত ও শরীর গুরুতর দগ্ধ হয়েছে এবং তাঁর মাথা গুরুতর জখম হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, গতকাল বিকেলেই সজলের পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক দগ্ধ

আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯