রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে শীত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১০:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সকাল থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি। সারা দিনে একবারও দেখা মেলেনি সূর্যের। এ বৃষ্টিতে হিম হিম অনুভব জানান দিচ্ছে এ তো শীতের আবাহন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। খানিকটা বিরতি দিয়ে আবারও বৃষ্টি। তবে দুপুরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হয়েছে। বিকেলে কিছুটা বৃষ্টির বেগ বাড়লেও সন্ধ্যার দিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। আর এ বৃষ্টিতে চুয়াডাঙ্গা শহরসহ অজপাড়াগাতে জেঁকে বসেছে শীতের আমেজ। যদিও পঞ্জিকার হিসেবে শীত আসতে অনেক দেরি। কিন্তু শহর থেকে গ্রাম, সর্বত্র চলছে শীতের আয়োজন।
এদিকে, বঙ্গোপসাগরে চলছে লঘুচাপ সৃষ্টি প্রক্রিয়া। সে মেঘে ছেয়ে গেছে সারা দেশের আকাশ। তাই তাপমাত্রা কমে গিয়ে হঠাৎ করেই প্রকৃতিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোরের কুয়াশা আর শিশির ভেজা পাতায় সকালের রোদ কিছুটা স্বস্তির পরশ দিলেও সন্ধ্যা নামলেই নগর থেকে গ্রাম পর্যন্ত আনাকানাচে শীতের আমেজ গায়ে জানান দিচ্ছে সবার। গভীর রাতে ঘুমের চোখে কাঁথার খোঁজ করতে হচ্ছে। এ সবকিছুই যেন শীতকাল চলে আসার সংকেত।
পঞ্জিকার হিসাবে এখন হেমন্তকাল। শীতের ঋতু পৌষ ধরা দিতে ঢের দেরি। জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, এখন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রেইনঠান্ডারে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণি বাতাসের সৃষ্টি হয়েছে। এটি সমুদ্রে মেঘ সৃষ্টি করেছে। বাতাসের কারণে এ মেঘগুলো স্থলভাগে চলে এসেছে। এ মেঘের কারণেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা। আবহাওয়ার গতি-প্রকৃতি আশঙ্কা করা হচ্ছে, এবার শীতের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে শীত

আপডেট সময় : ১১:১০:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯