রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজাকারের পক্ষে তদবির, ঝিনাইদহের সাবেক ওসি বরখাস্ত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়ে সাময়িক বরখাস্ত হলেন ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান। গত সোমবার গ্রেপ্তার হওয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ রাজাকারের পক্ষে হয়ে তদন্তকারী কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন তিনি। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকার এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মানবতাবিরোধী অপরাধ তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক খানকে গত ১ এপ্রিল ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি মিজানুর রহমান খান ঘুষের প্রস্তাব দেন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মিয়াকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে রক্ষা করার জন্য মোটা অঙ্কের টাকার ঘুষের প্রস্তাব নিয়ে ওই হাসপাতালে যান ওসি মিজান। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধ তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক খান নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ৭ অক্টোবর ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি মিজানুর রহমান খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাজাকারের পক্ষে তদবির, ঝিনাইদহের সাবেক ওসি বরখাস্ত

আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯