শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

জীবননগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত এসপি কানাই লাল সরকার
নিউজ ডেস্ক:জীবননগরে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কানাই লাল সরকার বলেন, যাঁরা মাদক ব্যবসা করছেন এবং এর সঙ্গে জড়িত তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দুজনই সমান অপরাধী। তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। এ জন্য আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তাহলে পুলিশের কাজ করা সহজ হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার উপস্থাপনায় মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আশরাফ আলী, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

আপডেট সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯