শনিবার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু Logo ইউপি সদস্য থেকে সংসদ সদস্য: নুরুল আমিন Logo গণরায়ের বিজয়ে শুকরিয়া আদায়: যুবদল নেতা জিয়া প্রধানীয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া Logo চাঁদপুরে বিএনপির শক্ত অবস্থান, ৪ আসনে বিজয়; একটিতে স্বতন্ত্র প্রার্থী চমক Logo ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জীবননগরে সোহরাবের বিরুদ্ধে মেয়েকে নির্যাতনের অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

শিকল বন্দি জামাই : মা-মেয়ে ও মামা আটক
শিকল বাঁধা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল : তুমুল সমালোচনা

নিউজ ডেস্ক:জীবননগরে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার ইসলামপুর হ্যালিপ্যাডপাড়ায়। শিকল বন্দি জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)। এদিকে, জামাইকে শিকল বাঁধা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জীবননগর থানা পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে স্ত্রী নীলা, শ্বাশুড়ি মেহেরজান ও মামাশ্বশুর মোসলেম উদ্দীনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে জীবননগর উপজেলার ইসলামপুর হ্যালিপ্যাডপাড়ার জনৈক হারেজ উদ্দীনের বাড়িতে বেড়াতে আসে তার জামাই সোহরাব হোসেন। এরপর শুরু হয় উত্তপ্ত কথাবার্তা। একপর্যায়ে জামাইকে শিকলবন্দী করে বাড়ির উঠানের মাচাতে শুইয়ে রাখা হয়। সকালে বেঁধে রাখা হয় গাছের সাথে। সারাদিন এভাবেই রাখা হয় তাকে।
শিকলবন্দি জামাই সোহরাব জানায়, ‘গত ৮-১০ দিন আগে মোবাইলে টাকা ভরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় স্ত্রী নিলার সাথে। একপর্যায়ে আমি আমার স্ত্রী নিলার হাতে আঘাত করলে, সে হাতে ব্যাথা পায়। তারপর সে আমার উপর অভিমান করে আমার মেয়েকে নিয়ে কাউকে কিছু না বলে তার বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রোববার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা কাপড় দিতে আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন প্রথমে আমাকে মারপিট করে। পরে আমাকে লোহার শিকল দিয়ে গাছের সাথে তালাবদ্ধ করে রাখে।’
স্ত্রী নিলা জানায়, ৭-৮বছর আগে শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেনর সাথে উভয় পরিবারের দেখাদেখিতে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের একটি কন্যা সন্তান আছে। তার দাবি বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী তাকে নানা অজুহাতে মারপিট করতে শুরু করে এবং যৌতুকের টাকা দাবি করতে থাকে। ইতোমধ্যে যৌতুক বাবদ কয়েক দফায় সোহরাবকে নগদ সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে। তারপরও স্বামীর সংসারে সুখী হতে পারেনি সে। কয়েকদিন আগে মোবাইলে ১০ টাকা ভরার অপরাধে তাকে মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে।
শ্বশুর হারেজ উদ্দীন জানান, ‘আমার মেয়েকে মারপিট করার কারণে জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাবার পর তার বাবা-মা আমাদের নামে যেনো মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকিয়ে রেখেছি। তার বাবা-মা আসলে আমরা তাকে তাদের হাতে তুলে দেবো।
এদিকে, শ্বশুড় বাড়িতে জামাইকে শিকলবাঁধা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দৃশ্যটি দেখতে জীবননগরের হ্যালিপাডপাড়ার হারেজ উদ্দীনের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে। দিনভর বিভিন্ন এলাকার লোকজন জামাইকে বেঁধে রাখার দৃশ্য দেখতে আসে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, শ্বশুড় বাড়িতে জামাইকে নির্যাতন ও শিকল বেঁধে রাখার ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে স্ত্রী নীলা খাতুন, শ্বাশুড়ি মেহেরজান বেগম ও মামা শ্বশুড় মোসলেম উদ্দীনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

জীবননগরে সোহরাবের বিরুদ্ধে মেয়েকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯