বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরে স্বামী তার স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে টাঙ্গিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা চালিয়েছে বলে মেয়ে পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। মেহেরপুর সদর উপজেলার ভবনন্দপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় ওই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, সদর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে বিথীর (২৪) সঙ্গে প্রায় ৫ বছর আগে সদর উপজেলার ভবনন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীরের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে পরিবারের সদস্যরা বিথীর সাথে খারাপ আচরণ করত এবং প্রায়ই মারধর করত। এরই জের ধরে বুধবার রাতে বিথীকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করে বিথীর পরিবার। এদিকে, এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীরসহ ওই পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তিনি আরও জানান, আমাদের মেয়ে বিথীকে তার স্বামী, শ^াশুড়ী ও পরিবারের অন্যান্য সদস্যরা শারীরিক নির্যাতন ও শ^াসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা চালিয়েছে। আর এই হত্যাকান্ডের খবর পেয়েছি পরদিন সকালে ওই গ্রামের লোকজনের মাধ্যামে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে এ দিন দুপুরে বিথীর পিতার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করলে বিকাল সাড়ে ৫টার দিকে ইসলামপুর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মেয়ের পিতার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিথীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১১:২৫:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯