বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গার সাতগাড়ির খালিদ মন্ডলের বাড়ি থেকে বোমা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মোড়ে খালিদ মন্ডলের বাড়ি থেকে টেপে মোড়ানো দু’টি বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে খালিদের বাড়ি অভিযান চালিয়ে বোমা দুটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ওসি আবু জিহাদ খান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, পৌর শহরের সাতগাড়ি মোড়ে খালিদ মন্ডলের বাড়ি দুটি বোমা আছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে খালিদের বাড়ির গোয়াল ঘর থেকে প্লাস্টিকের টেপে মোড়ানো দুটি বোমা উদ্ধার করে পুলিশ। এসময় খালিদকে বাড়িতে পাইনি অভিযানকারী দল। খালিদ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, বর্তমানে বঙ্গবন্ধু প্রজ¤œলীগের সভাপতি একই এলাকার বিশারত মন্ডলের ছেলে ও একাধিক মামলার আসামী।
বোমা উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খাঁন জানান, ‘গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সাতগাড়ি এলাকার খালিদের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার সাতগাড়ির খালিদ মন্ডলের বাড়ি থেকে বোমা উদ্ধার

আপডেট সময় : ১১:২৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯