বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের টাকা আত্মসাত করলেন চেয়ারম্যান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

জীবননগর বাঁকা ইউনিয়নে কর্মসৃজনী কাজে অনিয়মের অভিযোগ!
নিউজ ডেস্ক:জীবননগর বাঁকা ইউনিয়নে ৮০ দিনের কর্মসৃজনী কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। খাতা কলমে শ্রমিকের নাম থাকলেও কাজে নেই। এ ঘটনায় শ্রমিকের ১০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা গেছে, বাঁকা ইউনিয়নের প্রতাবপুর ও মিনাজপুর গ্রামে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার পাশে মাটি দেওয়া, রাস্তা সংস্কার করাসহ ৮০ দিনের কর্মসৃজনী কাজের কথা থাকলেও ঘন্টায় ১০ঝুড়ি মাটি কাটা ছাড়া আর কিছুই হয়না। পাশাপাশি খাতা কলমে চেয়ারম্যান, মেম্বরদের অনুসারী শ্রমিকদের নামের তালিকা থাকলেও হাতে গুনে কয়েকজন শ্রমিক ছাড়া আর কারো পাওয়া যায় না। অথচ টাকা নেওয়ার সময় সকলকে দেখা যায়। এ যেন একেবারে হ-য-ব-র-ল অবস্থায় পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লেবার সর্দার অভিযোগ করে বলেন, ‘কাজ করবো কিভাবে চেয়ারম্যান সাহেব আমাকে ডেকে বলেছে যেখানে লেবার ২০টা আছে সেখানে ৫টা লেবার দিবা আর খাতায় হাজিরা উঠবে সব লেবারের। বাকি লেবারের হাজিরাগুলো আমার কাছে দিয়ে যাবা। আমি তার কথায় রাজি না হওয়ায় বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান আমার বলে তোমার সর্দ্দারী করতে হবে না। আমি তোমার সাইডে অন্য লেবার সর্দ্দার দিবো, যে আমার টাকা দিবে তাকে দিবো।’
এ ব্যাপারে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সাথে কথা বললে তিনি বলেন, ‘আমি কোন লেবার সর্দ্দারের কাছে টাকা দাবি করিনি। তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের টাকা আত্মসাত করলেন চেয়ারম্যান

আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯