বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বালি উত্তোলণে ঝুঁকিতে তিন ফসলি জমি

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

বলিয়ারপুরে আবাদী জমি কেটে পুকুর খননের অভিযোগ!
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বলিয়ারপুরে পুকুর খননের নামে অবৈধভাবে আবাদী জমি কেটে বালি বিক্রয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ‘সমতল ফসলি জমি কেটে গভীর গর্ত করে বালি উত্তোলণের ফলে আসন্ন পার্শ্ববর্তী জমি ভাঙনের কবলে পড়ার এবং পাশ আইলের তিন ফসলী জমি ভাঙনের ক্ষতি পূরণ দিবে কে। সরকারি ভূমি অফিসে অভিযোগ করলেও কোন লাভ হয়নি।’
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের লুডু দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে আবাদী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রয় করে আসছে। একইসাথে আবারো পুকুরের মধ্যে থাকা বালি উত্তোলণ ও বিক্রয় করছে। এ কারণে বলিয়ারপুর গ্রামের লুডুর পুকুর খননের আড়ালে অবৈধ বালি ব্যবসার কারণে বিপাকে পড়েছে পুকুরের পাশ আইলের আবাদী জমির মালিকেরা। ঘন বর্ষায় পুকুরের পাড় ভেঙ্গে যাওয়ার আতঙ্কে আছেন তারা। পুকুরের পাড় ভাঙলে ব্যাপক ক্ষতিসহ এ নিয়ে সংঘর্ষের ঘটতে পারে বলেও এলাকাবাসী আশঙ্কা করছেন। এলাকাবাসী আরো বলেন, সরকারি আইন অনুযায়ী সমতল আবাদী জমি ও ফসলের জমির মাঝখানে পুকুর খনন সম্পূর্ণ অবৈধ। কিন্তু বলিয়ারপুর গ্রামের পুকুর খননের আড়ালে বালি-মাটির ব্যবসা করে আসছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান জানান, লুডুর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। অবৈধভাবে সমতল ভূমি কেটে মাটি-বালি বিক্রয়ের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বালি উত্তোলণে ঝুঁকিতে তিন ফসলি জমি

আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯