বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুল শিক্ষক সাইদুরের মর্মান্তিক মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পিটিআই মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পিটিআই মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিভর্তি ট্রাক বাড়িতে ঢুকে পড়ে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ট্রাক চালক ও স্কুল শিক্ষককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষককে মৃত ঘোষনা করে ও আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার্ড করে। নিহত স্কুল শিক্ষক চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মৃত শাহজানের ছেলে সাইদুর রহমান (৬৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় গুরুত্বর জখম চালক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হারদী গ্রামের চেয়ারম্যানপাড়ার বাক্কা আলীর ছেলে আব্দুল্লাহ (২৭)।
প্রত্যাক্ষদর্শী সূত্রে যায়, সোমবার বিকাল ৪টার দিকে মুীিগঞ্জ থেকে ছেড়ে আসা আরএন পরিবহন নামের একটি বালিভর্তি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৪০৯) চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড়ে আকষ্মিক সামনে চলে আসা একটি সিএনজির সাথে সংঘর্ষ এড়াতে দ্রুত গাড়ির মোড় ঘুড়ানোর চেষ্টা করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের স্কুল শিক্ষক সাইদুর রহমানের বাড়ির ভিতর ঢকে পড়ে। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল শিক্ষক সাইদুর রহমান ট্রাকের চাকায় পৃষ্ট হয়। স্থানীয়রা প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে চাকার নিচ থেকে বের করতে সক্ষম হয় ও গাড়িতে থাকা চালককেও উদ্ধার করে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ পরীক্ষা-নিরীক্ষা করে সাইদুর রহমানকে মৃত ঘোষনা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলো।
এদিকে, এ দুর্ঘটনায় আহত চালক আব্দুল্লাহ’র জখম গুরুত্বর হওয়ায় ডা. সোহানা আহমেদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিওর সাজার্রি কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমানকে জানান। ডা. ওয়ালিউর রহমান আব্দুল্লাকে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ’র পরিবারের সদস্যরা তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার বিকেল ৪টার দিকে পিটিআই মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক স্কুল শিক্ষক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে ট্রাক চালক। ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

স্কুল শিক্ষক সাইদুরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯