বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ফার্মেসি মালিককে জরিমানা : ৫ দালাল আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ ২৫ টাকার ইনজেকশন ৩শ’ টাকায় বিক্রির অভিযোগ
নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ২৫ টাকার ইফিডিন ইনজেকশন ৩শ’ টাকা থেকে ১৫’শ টাকা বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোটৃ। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাতের নেতৃত্বে পরিচালিত মোববাইল কোর্টে এই জরিমানা আদায় করেন। এ সময় ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে ২৫ টাকার ইফিডিন ইনজেকশন হাসপাতাল গেটে অবস্থিত মাতৃছায়া, সিদ্দিক ও পান্না ফার্মেসির মালিকরা যোগসাজস করে ৩শ’ টাকা থেকে সর্বোচ্চ ১৫শ’ টাকা দামে বিক্রি করতো। এ কারণে মাতৃছায়া ও পান্না ফার্মেসিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা ও সিদ্দিক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, একই সময়ে ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়। দন্ডিত দালালরা হচ্ছে- সদর উপজেলার আড়পাড়া গ্রামের জলিল মালিতার ছেলে সজল মালিতা (৩০), পূর্ব নারায়ণপুর গ্রামের তাসেম আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫), দুর্গাপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে রানা (২৫), কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের ভোলার ছেলে সুজন হোসেন (২৮) ও সদর উপজেলার ধোপাবিলা গ্রামের ছবেদ আলীর ছেলে সানাউল্লাহ (৪৫)।
র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগিরা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে, এমন অভিযোগে দুপুরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় এসময় ৫ জনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে অভিযোগ স্বীকার করলে সজল, জামিরুল, রানা ও সুজন হোসেনকে ৫ দিন করে কারাদন্ড ও ২শ’ টাকা করে জমিনারা এবং সানাউল্লাহকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়। ভোক্তাদের অভিযোগ ঝিনাইদহ জেলার প্রায় সব ফার্মেসিগুলোতে ইফিডিন ও প্যাথেডিন ইনজেকশন বেশি দামে বিক্রি করে যাচ্ছে। এদেরকেও ধরা পড়ছে আর বেশির ভাগ ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৩ ফার্মেসি মালিককে জরিমানা : ৫ দালাল আটক

আপডেট সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯