বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দামুড়হুদায় যুবককে কুপিয়ে জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় চিচিঙ্গা ক্ষেতে ষাস কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত যুবক দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বড় মসজিদপাড়ার গোলাম হোসেনের ছেলে আমিরুল ইসলাম (৩২)।
জানা যায়, গতপরশু শনিবার আমিরুল ইসলাম একই এলাকার হান্নান মল্লিকের ছেলে মিল্টনসহ (৩৫) আরো দুই-একজন মিলে প্রতিবেশী আইয়ুব আলীর চিচিঙ্গা ক্ষেতে ঘাস কাটে। এ সময় কেউ একজন ঘাস কাটার সময় একটি চিচিঙ্গা গাছ কেটে ফেলে। রোববার দুপুরে মিল্টন চিচিঙ্গা ক্ষেত মালিক আইয়ুব আলীকে বলে আমিরুল ইসলাম তার ক্ষেতের চিচিঙ্গা গাছ কেটেছে। এ কথা আমিরুল ইসলামের কানে আসলে মিল্টনের সাথে আমিরুলের বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে মিল্টনের হাতে থাকা কৃষি কাজে ব্যবহৃত একটি ধারালো কাচি দিয়ে আমিরুলের হাতে কোপ দিলে আমিরুল গুরুত্বর জখম হয়। আমিরুলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে আমিরুলের জখম গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আমিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় যুবককে কুপিয়ে জখম!

আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯